রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায় চলছেই
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাতিহার পশুরহাটে অতিরিক্ত টোল আদায় চলছেই। টোল আদায়কারীরা ক্রেতাদের কাছ থেকে সরকারি নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত আদায় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আর রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে হাটের ইজারাদার সারওয়ার নূর (লিয়ন) তার ইচ্ছামতো হাটে টোল আদায় করছেন।
শনিবার (১১জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাতিহার হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এনিয়ে ক্রেতারা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।
সরকারি আইন অনুযায়ী গরুপ্রতি ২৩০ টাকা ও ছাগলপ্রতি ৯০ টাকা টোল আদায় করা যাবে। কিন্তু এ নিয়মনীতি না মেনে হাটের ইজারাদার গরুপ্রতি ৫০০ ও ছাগলপ্রতি ১৬০ টাকা করে নিচ্ছেন।
হাটে আসা মাধবপুর কাতিহার গ্রামের গরু ক্রেতা আসানন্দ রায় জানান, আমি কাতিহার হাটে আজ ২৬ হাজার টাকা দিয়ে ১টি গরু কিনেছি, গরুটির লেখাই বাবদ আমার কাছ থেকে ৫০০ টাকা নিয়েছে। এই সাথে হাটে আসা গরু ক্রেতা ধনেশ চন্দ্র, ছাগল ক্রেতা আব্দুল মান্নান ও রবিউল ইসলাম একই অভিযোগ করেন। এমনকি তাদের কাউকে কাউকে ধমক দিয়ে অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এজন্য তারা প্রশাসনের কড়া পদক্ষে কামনা করেন।
এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসানের সাথে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি