ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১:৫৬

সবুজ ক্ষেত জুড়ে শুধু লাউ আর লাউ। মাচার ওপরে গাছ আর তার নিচে ঝুলছে শত শত লাউ। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। এই লাউয়ের আবাদ করে লাখপতি বনে গেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের  চাষি সালেহ আহমেদ।

দীর্ঘ  ৭ বছর প্রবাসে ছিলেন সালেহ আহমেদ। এক বছর আগে দেশে এসে বেকার হয়ে পড়েন বেকার। প্রবাসে যাওয়ার আগে তিনি করতেন কৃষি কাজ। পূর্বের কৃষি কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় এবার বাড়ির পাশের ২০ শতাংশ জমিতে লাউয়ের আবাদ করেছেন তিনি। তার ক্ষেতের উৎপাদিত লাউ যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়। শুধু লাউ নয় বেগুন, টমেটো , শষা সহ নানা রকম সবজির আবাদ করে তিনি এলাকায় মডেল কৃষকে পরিণত হয়েছেন।

জানা যায় , ছোট বেলা থেকেই কৃষির প্রতি এক অন্যরকম টান ছিল তার। তাইতো দশ বছর আগ থেকেই কৃষির আবাদ করতেন তিনি। পরে কৃষিতে সুবিধা করতে না পেরে গত ২০১৭ সালে তিনি পাড়ি জমান দুবাই। ৭ বছর বিদেশে থেকে ২০২৩ সালের শেষের দিকে দেশে ফিরে কিছু দিন বেকার থাকার পর  কৃষি কাজে মনোনিবেশ করেন। সেই থেকে তার চাষাবাদ শুরু।  তার বাড়ির পাশের বিশ শতাংশ জমি লিজ নিয়ে গত তিন মাস আগে লাউয়ের আবাদ শুরু করেন। জমি তৈরি, সার, সেচ, কিটনাশক, মাচা তৈরি করে নিজ হাতে পরিচর্যার মাধ্যমে  গাছ লাগানোর ১০০ দিনের মাথায় লাউ পাওয়া শুরু করেছেন তিনি। বর্তমানে তিনি প্রতিদিন ৪০/৫০ টি লাউ ৫০/৬০ টাকা ধরে বিক্রি করতে পারছেন। খরচ বাদে এ জমি থেকে লাউ বিক্রি করে তিনি লাখ টাকা আয় করেছেন। ঠিকমতো পরিচর্যা করলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আরও অর্ধ লক্ষাধিক টাকার লাউ বিক্রি করা সম্ভব হবে বলে তিনি জানান। বিষমুক্ত লাউ চাষের কারণে বাজারে তার লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে। তাই তো দিন দিন কৃষির প্রতি টান বাড়ছে তার। তার লাউ চাষ দেখতে আশেপাশের উপজেলা থেকে অনেকেই আসছেন। সালেহ আহমেদের সাফল্য দেখে  অনেকেই কৃষি উদ্যোক্তা হতে কৃষির দিকে ঝুঁকছে।

কৃষক সালেহ আহমেদ জানান, কম শ্রম, অল্প পুঁজি ও সীমিত জমিতে লাউ চাষে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব। লাউ চাষে তিনি কোনো ধরণের রাসায়নিক সার ও বিষ প্রয়োগ করেননি। পরবর্তিতে আরও বড় পরিসরে লাউয়ের পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ উপায়ে অন্যান্য সবজি চাষ করতে চান তিনি।

উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল আলম খান জানান, সালেহ আহমেদ প্রবাস থেকে ফিরে লাউ চাষ করে ইতিমধ্যে উপজেলায় একজন সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন। তিনি লাউ ছাড়াও বেগুন, টমেটোসহ অন্য সবজির আবাদ করেছেন। আমরা কৃষি বিভাগ থেকে তাকে জৈব পদ্ধতিতে চাষাবাদ, উন্নতি প্রযুক্তি ব্যবহারসহ যাবতীয় কৃষি পরামর্শ দিয়ে আসছি।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান