ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে লাইসেন্স বিহীন ইটভাটায় অভিযান, জরিমানা ৪০ হাজার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-১-২০২৫ বিকাল ৫:৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স বিহীন এক ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১২ জানুয়ারী) বিকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজিপুর এলাকায় 'মেসার্স সান ব্রিকস' নামে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: খাদিজা খাতুন। 

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন বলেন, মোবাইল কোর্ট চলাকালীন সময়ে মৃত রজব আলী মন্ডলের ছেলে আইয়ুব আলী মন্ডল নামের এক ব্যক্তিকে ইট ভাটায় প্রদত্ত লাইসেন্স না থাকায় এ  জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন ২০১৩ এর ৩০৫ (৩) (৪) ধারা লঙ্ঘন ও ১৫ (২) এর (ক) (খ) ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট এর কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬