ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:৪

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগান নিয়ে  জয়পুরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১২টায় জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন,  জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, 
সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহাবুব-উল-আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত নিজস্ব ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো নিয়ে হাজির হওয়া স্টলগুলো পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার