ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ১২:২৬

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্যান দিয়াগো উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সী-হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সেনাদের মৃত্যুর খবর গোপন রাখা হয়।

খবরে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর পাঁচ নৌসেনা আহত ও নিখোঁজ হওয়ার খবর প্রচার করে মার্কিন সামরিক বাহিনী। তিনদিন খোঁজাখুজির পর বৃহস্পতিবার শেষ নাগাদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এখনো নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণও প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

মিলিটারি ডট কম ম্যাগাজিন জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় জানানো হয় যে, হেলিকপ্টারটি বিধ্স্ত হওয়ার পরপরই মাত্র এক সেনাকে উদ্ধার করা হয়, বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। এরপর থেকে এ পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আর কিছু জানানো হয়নি।

মিলিটারি ডট কমের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাতে অস্বীকার করেছেন।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও