অবৈধ সার মজুদ রাখায় ২ব্যাবসায়ীকে ২লক্ষ টাকা জরিমানা
যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভার চেংগুটিয়ায় সারের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক এ অভিযান পরিচালনা করেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অবৈধ সার মজুদ রাখায় ২ ব্যাবসায়ীকে যথাক্রমে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা অর্থদন্ড (অন্যথায়) তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ১৩জানুয়ারী সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার চেংগুটিয়া বাজারের মেসার্স মোসলেম এন্টার প্রাইজ ও নিউ মোল্ল্যা এন্টার প্রাইজের দোকান ও গোডাউনে বিভিন্ন প্রকার সার অবৈধভাবে মজুদ করা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় মেসার্স মোসলেম এন্টার প্রাইজে অভিযান চালিয়ে, ইউরিয়া ১৫০ বস্তা, টিএসপি ৩০ বস্তা, ডি এ পি ৫০ বস্তা এবং এম ও পি ২২০ বস্তা, মোট ৪৫০বস্তা সার জব্দ করা সহ মোসলেম হোসেনকে ১ লক্ষ টাকা জরিমান করা হয়। এছাড়া নিউ মোল্লা এন্টার প্রাইজের গোডাউন থেকে ইউরিয়া ৮০ বস্তা, টিএসপি ৫৫ বস্তা,ডি এ পি ৫৩বস্তা, এম ও পি ৩০ বস্তা, মোট ২১৮ বস্তা সার জব্দ করা সহ আবুল কালামকে ১ লক্ষ টাকা জরিমান করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ৬৬৮ বস্তা অবৈধভাবে মজুদ রাখা সার জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, সারের অবৈধ মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু