জয়পুরহাটে ১০ দিন ব্যাপী তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ১০ দিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসনের বাস্তবায়নে শহরের সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, পাবলিক প্রসিকিউটর এ্যাড. শাহানুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ।
আলোচনা সভায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
তারুণ্য উৎসবের মেলা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক