দিনাজপুর প্রেসক্লাবে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে বিভেদ নিরসনে ৩ প্রস্তাব না মানলে কঠোর কর্মসুচি সচেতন ছাত্র সমাজ সংবাদ সম্মেলন
টঙ্গীর বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়গুলোতে তাবলীগ জামাত এর বিবদমান দুই গ্রুপ মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের মধ্যেকার বিভেদ এবং কোন্দল বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি - মর্যাদা ভুলন্ঠিত করেছে। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। তাবলীগ জামাত, যা মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক । এ বিষয়গুলো ছাত্রসমাজসহ ধর্মপ্রান মুসলিমদের ভীষনভাবে নাড়া দিয়েছে। গতকাল বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের মধ্যেকার বিভেদ নিরষনে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে ৩টি প্রস্তাবনা দেন। লিখিত বক্তব্যে আমবাড়ী ডিগ্রী ফাজিল মাদ্রসার শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ বলেন, কাকরাইল মসজিদ, যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলীগের বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগ (মাওলানা সাদ সাহেবের অনুসারীরা) এতদিন যাবত ১৪ দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন, তারপর শুরাই নেজাম (মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা) ২৮ দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ ১৪ দিন এবং অপর পক্ষ ২৮ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টত বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের অনুসারীমূলধারার তাবলীগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয়। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়াহ কার্যক্রম এবং আমল পরিচালনায় শুরাই নেজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এ ধরনের আচরণ তাবলীগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াহ কার্যক্রমে সংকট তৈরি করছে। সংবাদ সম্মেলনে প্রস্তাব রাখা হয় উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীরইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করতে হবে। উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করেন। একে অপরের বিরুদ্ধে কোন ধরনের উস্কানীমূলক বক্তব্য দেয়া যাবেনা। আগামী ২০শে জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবসমূহের আলোকে সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন না করলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি" দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে কঠোর কর্মসুচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপ¯িত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মুরসালিন ,মোঃ জাকিরুল ইসলাম,মোঃ সাকিব হাসান,মোঃ শাহীন ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু