ইসরায়েলের নতুন সরকারপ্রধান হচ্ছেন নাফতালি বেনেত
অবশেষে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের বিরোধী দলগুলো সরকার গঠনে একমত হয়েছে। দেশটির বিরোধী ৮ দল জোট সরকার গঠন করল। ইসরায়েলের নতুন সরকারের প্রধান হচ্ছেন ইয়ামিনা দলের প্রধান নাফতালি বেনেত।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, ইসরায়েলের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে ডানপন্থী ইয়ামিনা দলের প্রধান বেনেত পরবর্তী ইস্রায়েলি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং লাপিদ বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন
টুইটারে এক বিবৃতিতে ইয়ার লাপিদ বলেন, এই সরকার ইসরায়েলি সমাজ কে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর। নতুন সরকার সবার জন্য কাজ করবে, যারা আমাদের পক্ষে তাদের জন্য যারা আমাদের পক্ষে না তাদের জন্যও।
দেশটির অতি ডানপন্থী নেতা নেফতালি বেনেতের নেতৃত্বাধীন ইয়ামিনা পার্টির সঙ্গে সেন্ট্রিস্ট পার্টির নেতা ইয়ার ল্যাপিড ঐক্য করার পর এই জোট সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হলো। তবে দেশটির সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সংসদীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে হবে। এর মধ্য দিয়ে ইসরায়েলে অবসান হতে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক