জয়পুরহাটে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা
“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক নতুন বাংলাদেশ বিনির্মানে এক কর্মশালা জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষক, বিশ্ব্যবিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ,চাকুরীপ্রত্যাশী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ধর্মীয় নেতা, এনজিওকর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য দেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ প্রমুখ।
অপরদিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের উৎসব ২০২৫ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয়- জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সিনিয়র মৎস্য অফিসার রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী এস এম মহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, প্রভাষক আহসান হাবীব, মহিলা কলেজের প্রভাষক আব্দুর রশিদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’