ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ডাকাতদলের ২ সদস্য গ্রেফতার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ৪:৫৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তজেলা ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা থানার আব্দুল হাকিমের ছেলে সজিব (২১), আরেক জন সলঙ্গা থানার চড়িয়া গ্রামের একরামুল হোসেনের ছেলে মুনছুর আলী  মনছুর (৫৫)।  

থানা পুলিশ সূত্রে জানাযায়, থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  গ্রাম পাঙ্গাসী ডিগ্রী কলেজ এর সামনে কবিরাজপাড়া এলাকা থেকে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মঙ্গলবার (১৪ জানুয়ারি)  রাত সারে তিনটার দিকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। 

এ সময় ধৃত আসামিদের কাছে দেশীয় ২ টি হাসুয়া, দা, শাবল, তালা কাটার মেশিন, একটি মিনি পিকআপ, যার রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ন-১৯-৯০১৩, সহ ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান (আসাদ) বলেন, আসামী মনছুর আলমের বিরুদ্ধে সিরাজগঞ্জ, বগুড়া, ডিএমপি ঢাকাসহ একাধিক জেলায় ডাকাতি মামলা রয়েছে। ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬