ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সংকটের সমাধানের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৫:১৭

তাবলীগ জামায়াতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও  চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সচেতন ছাত্র সমাজ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্য জুবায়ের হাসান।
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয় বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাদ বারবার ইতজেমায় আসতে বাঁধার সম্মুখীন হয়েছেন এবং এখন আসতে পারছেন রা। কাকরাইল মসজিদ বর্তমানে একটি পক্ষ জোরপুর্বক নিয়ন্ত্রনে রেখেছেন যার বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। সেই সাথে টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রন বছরের অধিকাংশ সময় শুরাই নেজামের নিয়ন্ত্রনে থাকে। সেকানে নিজামুদ্দিনের মুলধারা তাবলীগ শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। একই সাথে ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য, মসজিদকেন্দ্রিক আমলে বাঁধা প্রদান ও পাঁচ দিনের জোগ আয়োজনেও বৈষম্য করা হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ৩ টি প্রস্তাবনা পেশ করা হয়। সেখানে বলা হয় উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে হবে, কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সততা নিশ্চিত ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোন ধরনের উস্কানীমুলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত থাকাসহ ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্খিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের সদস্য তাকিউল্যাহ, ফেরদৌস, ইমদাদুল হক, সাফওয়ান মাহমুদ, আরিফুল ইসলাম ও মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন