নাঙ্গলকোটে শত বছরের ঐতিহ্য কালিবাড়ির মেলা উদযাপন
নাঙ্গলকোট উপজেলার শত বছরের ঐতিহ্য ঠান্ডা কালিবাড়ির মেলা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিযে ১৫ (জানুয়ারী) বুধবার ১ মাঘ অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক মূল্যমানে প্রায় ১০ কোটি টাকার লেনদেনে পুরোদিন শেষে রাত অবধি ব্যাবসায়িক কার্যক্রম চলছে। এ উপলক্ষে নাঙ্গলকোটের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। ট্রেন, বাস, মোটরসাইকেল, অটোরিকশা, এবং দলবেধে পায়ে হেটে মানুষ মেলায় উপস্থিত হন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ২দিন পূর্ব হতে ব্যবসায়িদের নিরাপত্তায় পুলিশী তৎপরতা জোরদার করেছে। বড় মাছ ও মিষ্ঠি, মেলার অন্যতম আর্কষণ। এছাড়াও কাঠের সামগ্রী ফর্নিচার, কৃষি সরাঞ্জামাদি, খেলনা শিশু সামগ্রীসহ
নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য এ বাজারে ক্রয়বিক্রয হয়। কুমিল্লার শ্রেষ্ঠ এ বাজারে ফেনী, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ জনতার ভীড় জমে। প্রতি বছর বাংলা সনের ১ লা মাঘ এ মেলার আসর বসে।
নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মেঘরা গ্রামের উপেন্দ্র চন্দ্রের বাড়ির আঙ্গিনায় বসা মেলা কালক্রম এখন বিশাল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে।
মেলাটি শীতকালে হওয়ায় ঠান্ডা আর কালিবাড়ির আঙ্গিনায় বিধায় ঠান্ডা কালিবাড়ি নাম ধারণ করেছে। ৪/৫ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমান দোকান বসে। মেলায় ২/৩ লাখ মানুষের ভিড় জমে। মেলার ২/৩দিন আগ থেকে দোকানীরা পসরা সাজাতে শুরু করে এবং ভোর রাতে মেলা ভাঙার পর মালামাল গোছাতে আরো ২/১দিন সময় লাগে।
মূলত একদিনের মেলা হলেও সপ্তাহজুড়ে চলে তৎপরতা। মেলার নিরাপত্তায অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্রশাসনিক তৎপরতা জোরদার রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস