রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের দায়ে রাজধানীতে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২৯৭ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৮ লিটার দেশি মদ, ১ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ২ হাজার ৭৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রীতি / প্রীতি
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে আলোচনায় একাধিক নাম
বিশালাকৃতির নৌকা বানিয়ে মূল সড়কের অধিকাংশ জায়গা দখল, নিশ্চুপ কর্তৃপক্ষ!
ষড়যন্ত্রের শিকার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু
ভারতীয় নাগরিকের হারানো ফোন উদ্ধার ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: এপিবিএন
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট