বাঙলা কলেজ লেকে দুর্গন্ধ; অতিষ্ট শিক্ষার্থীরা
বাঙলা কলেজের পিছনে অবস্থিত লেকের পানির দূর্গন্ধে অতিষ্ট সাধারণ শিক্ষার্থীরা। বর্ষায় লেক বৃষ্টির পানিতে ডুবে থাকার কারণে দুর্গন্ধ কম আসলেও শীতের মৌসুমে পানি দূষিত হয়ে দুর্গন্ধ বেশি ছড়ায়।
শিক্ষার্থীরা বলছে, কলেজের আশেপাশের বাসাবাড়ি ও ড্রেনের সংযোগ লেকের সাথে থাকায় দূষিত পানি জমে থাকে। ফলে ক্লাস, পরীক্ষার সময়ে লেক থেকে দুর্গন্ধ আসে। এছাড়াও প্রিন্সিপাল আবুল কাশেম হল লেকের কাছে হওয়ায় শিক্ষার্থীদের হলে থাকতেও সমস্যা হচ্ছে। লেকের পচা পানি ও ময়লা-আবর্জনায় জন্মাচ্ছে মশা। বলা যায় লেকটি মশার এক প্রজনন কেন্দ্র। ফলে মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন হলের শিক্ষার্থীরা।
আব্দুল আহাদ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের লেকটিতে দীর্ঘদিন ধরে দুষিত পানিতে ভরে আছে। আমরা এটি পুকুর বা লেক হিসাবে দেখতে চাই। কলেজ প্রশাসন চাইলে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই লেক পরিস্কারের দায়িত্ব নিবো।
এ বিষয়ে বাঙলা কলেজের অধ্যক্ষ মো. কামরুল হাসান বলেন, সিটি কর্পোরেশন লেক পরিস্কারে বর্তমানে কাজ করছে। যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতায় তাই কলেজ কর্তৃপক্ষ চাইলেও কিছু করতে পারছে না। এছাড়াও মাছ চাষ করতে চাইলেও সরকারের অনুমোদন নিয়ে করতে হবে। তবে আমি ক্যাম্পাসের উন্নয়নে কাজ করে যাচ্ছি; শুধু লেক না, পুরো ক্যাম্পাসই উন্নয়নের চেষ্টা করতেছি।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য