ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:৪২

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে আলহাজ্ব নূর সাঈদ সরকার ফাউন্ডেশন'র উদ্যোগে রায়গঞ্জ পৌর সভার ৯টি ওয়ার্ডের দল-মত নির্বিশেষে পাঁচশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাব কম্বল বিতরণ করা হয়। 

বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মনিরুজ্জামান পলাশের সভাপতিত্বে ও সোহাগ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল)। তিনি তার বক্তব্যে বলেন, এবার শীতের শুরুতেই হাড় কাঁপানো শীতে অনুভূত হচ্ছে। অনেক নিম্ন আয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেনা। এ অবস্থায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব শেখ, উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শ্রাবন, বিশিষ্ট সমাজ সেবক তমাল সরকার, ধানগড়া পৌর ছাত্র দলের সদস্য সচিব মো. হাছিবুর রহমান, মরহুম আলহাজ্ব নূর সাঈদ সরকারের পরিবারের সকল সদস্যসহ পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

শীত বস্ত্র নিতে জবেদা বেওয়া জানান জানান, এবার খুব শীত পড়েছে। জিনিষপত্রের দাম এখন খুব বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিলনা। এই কম্বল দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬