ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

দাফনের ৫ মাস ১০দিন পর কবর থেকে তোলা হলো আ.লীগ নেতা হিরণের মরদেহ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:৪৫

দাফনের ৫ মাস ১০ দিন পর ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ এবং তাঁর ব্যক্তিগত গাড়িচালক মোঃ আক্তার হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার আড়ুয়াকান্দি ও ভূপতিপুর কবরস্থান থেকে প্রশাসনের ত্বত্তাবধানে তাদের মরদেহ উত্তোলন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জনরোষের শিকার হয়ে শহিদুল ইসলাম হিরণ ও তাঁর গাড়িচালক আক্তার হোসেন নিহত হন। এ ঘটনায় নিহত হিরণের ভাতিজা জিয়াউল আলম এবং গাড়িচালক আক্তারের ভাই মো. মুক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকশ জনকে আসামি করে আদালতে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।পরে বিজ্ঞ আদালত হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্তের নির্দেশ দেন।
নিহত শহিদুল ইসলাম হিরণের ভাতিজা জিয়াউল ইসলাম বলেন, ‘আমার চাচাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচারের দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছি।’
তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আল মামুন উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কবর থেকে মরদেহ উত্তোলনের সময় সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ

আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি

রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র‍্যাব

বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা

পেকুয়ায় নিজ উদ্যোগে কালভার্ট সংস্কার করলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

বিএসএফ'র ১৭জনকে পুশইনের চেষ্টা, শূন্য রেখায় আটকে দিল বিজিবি

বাকেরগঞ্জে ইউনিক পরিবহনের বাস গাড়ি খাদে পড়ে আহত ১০ জন

মোংলায় ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার, জাল পরিচয়পত্র উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে অসহায় পুতুল রাণীর পাশে দাঁড়াল ভয়েস অব ঝিনাইগাতী

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলি ও হরিণের মাথাসহ করিম শরীফ বাহিনীর ডাকাত বাচ্চু গ্রেপ্তার

পেকুয়ায় খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের ৭ জন হাসপাতালে