অভয়নগরে পাঁচ ট্রাক সার পুলিশী হেফাজতে
যশোরের অভয়নগরে সার কেলেঙ্কারীর অভিযোগে পাঁচ ট্রাক ডিএপি সার পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল রাতে নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া মজুমদারের মিল সংলগ্ন এলাকা থেকে এ পাঁচ ট্রাক ডিএপি সার থানা হেফাজতে নেওয়া হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন। এসময় সারের ডিও ও প্রয়োজনী কাগজপত্র দেখে সন্দেহ হলে সার বোঝায় ট্রাক পাঁচটি থানা হেফাজতে নেওয়া হয়। কৃষি অফিস সুত্রে জানা যায়, নওয়াপাড়া নিজঘাট-৪ থেকে সারগুলো বোঝায় করে ঝালকাঠি যাওয়ার কথা ছিল তবে সারগুলো ঝালকাঠি না নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল। এব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার ট্রাক ডিএপি সার পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। যাচায় বাছায় চলছে, অপরাধ প্রমাণীত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার