পটুয়াখালীতে টাকা ধার দিয়ে নিজের জন্য বিপদ ডেকে আনলেন ভুক্তভোগী পপি
পটুয়াখালীতে গত বছর মার্চ মাসে বাউফল উপজেলার কানিজ ফাতেমা পপি নামের এক ভুক্তভোগী পার্শ্ববর্তী দুমকি উপজেলার কালাম গাজী নামের এক ব্যাক্তিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ধার হিসেবে দেন। তবে নির্দিষ্ট সময়ে সেই টাকা ফেরত দেয়ার কথা থাকলেও কালাম সেই টাকা ফেরৎ না দিয়ে উল্টো গরু চুরির মামলায় ফাঁসিয়ে দেন পপি ও তার সন্তানকে।
এ ঘটনায় হয়রানির শিকার কানিজ ফাতেমা পপি বৃহস্পতিবার (১৬জানুয়ারী) বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পপি। তার বক্তব্যে তিনি বলেন, মোঃ কালাম গাজী, পিতা হানিফ গাজী,ঠিকানা দুমকি। তিনি গত বছর ২০২৪ এর মার্চ মাসের দিকে কয়েকটি গরু ও একটি মাহিন্দ্রা গাড়ি কেনার কথা বলে আমার কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেয় এবং জামানত হিসেবে তিনি আমাকে তার স্ত্রীর নামের একটি সমপরিমানের স্বাক্ষর কৃত একটি চেক ও একটি স্ট্যাম্প দেন। এ ঘটনার ছয় মাস পরে তার টাকা ফেরত দেয়ার কথা থাকলেও তিনি টাকা ফেরত না দিলে আমি গত নভেম্বর মাসে কালামদের বাড়ি যাই। তখন তাদের বাড়িতে সেই গরুগুলো দেখতে পাই। এসময় তারা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই গরুগুলো বিক্রি করে টাকা পরিশোধ করার কথা থাকলেও গত ৯ জানুয়ারি তারা আমাকে না জানিয়ে গোপনে গরুগুলো বিক্রি করার উদ্দেশ্যে হাটে নিবে এমন খবর শুনে আমি তাদের বাড়িতে যাই ও গরু বিক্রিতে বাধা দিয়ে বলি আমার টাকা না দিয়ে তারা যাতে গরু বিক্রি না করে। এরপরে আমি তাদের বাড়ি থেকে চলে আসলে তারা ওই দিন আবারো গরু বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে আমি বাঁধা দিয়ে গরুগুলো আমার বাড়িতে নিয়ে যাই। ১০ জানুয়ারি দুমকি থানা থেকে পুলিশ এসে আমাদের বাড়ি থেকে গরুগুলো নিয়ে যায়। ওই দিন আমাকে থানা থেকে ফোন করে ডাকলে আমি থানায় যাই। সেখানে দুই পক্ষ বসিয়ে সব ডকুমেন্ট দেখতে চায় পুলিশ। এরপরে থানা থেকে আমরা চলে আসি। পরের দিন কালাম গাজীর ভাই আবু সালেহ করা গরু চুরি মামলায় সকালে হঠাৎ আমাকে ও আমার ছেলে তাসমীম ইসলাম-কে দুমকি থানা থেকে পুলিশ ধরে নিয়ে আসে ও কোর্টে পাঠিয়ে দেয়। কোর্ট থেকে আমাদের দুইজনকে জেলে পাঠিয়ে দেয়। আমরা পরবর্তীতে জেল থেকে জামিনে মুক্তি পাই।
এই ঘটনায় আমরা অত্যন্ত মান-হানিকর পরিস্থিতিতে পরেছি। আমি এই ঘটনার সুষ্ঠুতদন্ত ও বিচারের দাবি জানাই।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত