রায়গঞ্জে ৪র্থ শ্রেণির কর্মচারীর রাজকীয় বিদায়, আবেগ আপ্লুত শিক্ষকরা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪র্থ শ্রেণির কর্মচারীর রাজকীয় বিদায়, আবেগ আপ্লুত শিক্ষক ও শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা আলিম মাদ্রাসা'র ৪র্থ শ্রেণির কর্মচারী মো: শাহজাহান আলীর বিদায় সংবর্ধনা উপলক্ষে মাদ্রাসা চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
তেলিজানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই আল হাদী'র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রভাষক এস.এম মমতাজ হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রয়হাটি দাখিল মাদ্রাসা সুপার আলমগীর হোসেন, সাবেক শিক্ষক মাওলানা রুহুল আমিন জিহাদী।
অন্যান্য শিক্ষক ও অবিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মোমিন মন্ডল, গোলাম আজম, নাজমুন নাহার, আমিনুল ইসলাম সবুজ, মাহফুজুল হক, মোহাম্মাদ আলী, ডা: আলমগীর হোসেন, সাবেক শিক্ষার্থী হুজায়ফা হিজল, একরামুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কর্মচারী শাহজাহান আলী একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ মানুষ। তিনি ছিলেন প্রতিষ্ঠানের জন্য একটি নিবেদিত প্রাণ। তিনি কখনো তাঁর কাজে ফাঁকি দেয়নি। প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে তিনি নিষ্ঠার সাথে দীর্ঘ ৪৩ বছর তাঁর দায়িত্ব পালন করেছেন। মানুষ তাঁর কর্মের মধ্যে দিয়ে বেচেঁ থাকেন, তিনিও আমাদের মাঝে কর্মের মাধ্যমে বেচেঁ থাকবেন। বিদায়ী শাহজাহান আলী'র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারাঁ।
অবশেষে, শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের পক্ষ থেকে বিদায়ী শাহজাহান আলীকে পুষ্পমাল্য দ্বারা বরণ করে নেওয়া হয়। এছাড়াও বিদায়ী শাহজাহান আলীর জন্য
নগদ অর্থ, নতুন পোশাক, টুপি, রুমাল, জায়নামাজ, তজবী, লাঠি সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে