ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ৪:৪৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ই-কমার্স ও লাল সবুজ ডটকম প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সোনারগাঁ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) শাহানা সারমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শাহনাজ বেগম নীনা, উপ-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এস নাজিমুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক ইকবাল ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমূখ। এছাড়া তথ্যকেন্দ্র নারায়ণগঞ্জ জেলা ও সব উপজেলার তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে লালসবুজ ডটকম এর উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাপ্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধিন জাতীয় মহিলা সংস্থার ‘তথ্যআপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩