চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া মঞ্চের পরিচিত ও ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আহ্বায়ক কমিটির পরিচিতি সভা এবং তারেক রহমান কর্তৃক জাতীর উদ্দেশ্যে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১৮ জানুয়ারি দুপুর ০৩ টায় কর্ণফুলী এ.জে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে এডভোকেট এস্কান্দর আলম ও এডভোকেট গোলাম মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া।
বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নাম করণ করা এই সংগঠন। তারই নামের সংগঠনের আলোচনা সভায় এসে নিজেদের ধন্য মনে করছি।গত ৫ই আগস্ট এর পরে আমরা যে বিজয় পেয়েছি এ বিজয়কে ধরে রাখতে হলে আমাদের সবাইকে সংযমী হতে হবে,আমাদের নেতা তারেক রহমানের দিকনির্দেশনা মেনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কা কে বিজয়ী করে জাতীয় সরকার গঠন করতে হবে।
বক্তারা আরও বলেন,যারা মুখে মুখে বিএনপিকে ভালোবেসে চাঁদাবাজি লুট করতেছে তারা এগুলো না করে ভিক্ষা করেন-দয়াকরে আপনারা বিএনপির নাম ভাঙ্গাবেন না।যদি আমরা যথাযোগ্য প্রমান পাই তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।
বিশেষ অতিথি ছিলেন,জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহমদ,সহ-সভাপতি এম এ কালাম,ব্যারিস্টার সালাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কমান্ডার জামিল সিদ্দীকি,মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আবু মুহাম্মদ নিপার,এডভোকেট এস এম ফোরকান,দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দীন, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমান।
সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার গিয়াস উদ্দীন ফয়সাল,আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইউনুচ চৌধুরী, আবু তাহের,মামুনুর রশীদ মামুন,জসিম উদ্দীন জুয়েল,এইচ এম মুহিব্বুল্লাহ কাসেমী,
আহমদ নুর,আমান উল্লাহ আমান,ছালেহ জহুর,এডভোকেট সরোয়ার হোসাইন,মুহাম্মদ জাবেদ,এজলাছ,মনজুর,রুবেল, সালাম,আনোয়ারা জিয়া মঞ্চের সমন্বয়ক এমএম শিবলী নোমানী প্রমুখ।
এতে দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী