ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ৪:১৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। 

রোববার সকালে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের ষ্টেশন রোড এলাকায় বিএনপি'র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা করা হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। 

সভায় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)  এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

জেলা বিএনপি’র সিনিয়র  যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর সঞ্চালনায় বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি এ্যাড.হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান,মহিলা দলের সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস সচিব শামস মতিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

বিএনপি'র প্রতিষ্ঠাতা ও শহীদ জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে দলীয় নেতা কর্মীদের অনুরোধ জানানো হয় এবং শহীদ জিয়ার  রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন