ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে নারী কনস্টেবল ও কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-১-২০২৫ বিকাল ৫:১১

পটুয়াখালীতে পৃথক দুটি ঘটনায় এক নারী পুলিশ কনস্টেবল ও এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে নারী কনস্টেবল তৃষা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। ২০২৩ সালের ৯ নভেম্বর তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান জানান, পারিবারিক সমস্যার কারণে তৃষা বিশ্বাস মানসিক চাপে ছিলেন। সহকর্মীদের বরাত দিয়ে তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকলেও তিনি চিকিৎসা নেননি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, সকাল ১০টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের হোস্টেল ২০১ নং রুম থেকে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিয়া মনি আক্তার মিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রিয়া মনির বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার মনিরুল ইসলামের মেয়ে।

পটুয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ উভয় ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

তদন্ত কার্যক্রম ও প্রাথমিক বিশ্লেষণ
দুটি মৃত্যুকেই আপাতত আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্যের অবহেলা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব এই ধরনের মর্মান্তিক ঘটনার পেছনে অন্যতম কারণ হতে পারে।

পটুয়াখালী জেলার মানুষজন এই দুই অকাল মৃত্যুতে শোকাহত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ