ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাস্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কল্পে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-১-২০২৫ বিকাল ৫:৫৪

লালমনিরহাটের পাটগ্রামে বাউড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কল্পে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ জানুয়ারি) বিকেলে বাউড়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বিগত সরকারের নানা সমালোচনা করে বক্তব্য রাখেন। এছাড়া রাস্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে কর্মীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।

বাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা  বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ।

সভায় বাউড়া ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ হাজার নেতাকর্মী অংশ নেয়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত