শ'হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কুষ্টিয়ায় ছি'ন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন
শ'হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অ'সহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের মজমপুর গেটে পথচারী ও ছি'ন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মু'ক্তি'যো'দ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সামছদ্দিন আহমেদ কটা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর থানার বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী রবিউল আওয়াল, সাবেক জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সাইদুর রহমান টিপু, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সালাম, লালন, খন্দকার রাজিব ,ইমরান, জিয়া, আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মু'ক্তি'যো'দ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শ'হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আত্ননির্ভরশীল রাষ্ট্রের পথ প্রদর্শক, দেশপ্রেমিক মহানায়ক। আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি আরো বলেন, অতি অল্প সময়ের মধ্যে একটি দেশকে উন্নত করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তিনি এদেশের মানুষের আত্মনির্ভরশীলতার পথ প্রদর্শক ছিলেন। পরে শৃঙ্খলার সাথে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত