ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসে আটক হয়েছেন ভারতীয় গৃহবধু


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ১:৮

সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে এসেছেন ভারতীয় এক গৃহবধূ। উদ্দেশ্যে প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর সংসার করবেন,কিন্তূ সে আশা আর পূরণ হলো না তাদের দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে প্রেমিকের সহযোগি সহ আটক হয়েছেন ওই গৃহবধূ।

জানাযায় রবিবার ১৯ (জানুয়ারি) শেষ বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাও ডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ি গ্রামে এঘটনাটি ঘটে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা সন্ধ্যায় বাংলাদেশী সহযোগি সহ আটক ভারতীয় দুই নাগরিক কে ফুলবাড়ী থানায় সোপর্দ করেন।

আটককৃতরা হলেন, ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের মোঃ বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী মোছাঃ রেশমা মন্ডল (২৮)। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড় খালি গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে, সৌরভ কুমার সাপুই (১৮)। এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডাড়া গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে, মোঃ ইউসুফ আলী (২২)।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ সত্যতা নিশ্চিত করে জানান,রাতে বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিন জনকে থানায় সোপর্দ করে। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা