জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতার উদ্বোধন
তারুণ্যের উৎসবে জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার রাতে শহরের সার্কিট হাউজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এতে বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বেতারের শিল্পীরা।
ফাইনাল রাউন্ডে জেলার ৫টি উপজেলা থেকে বাছাইকৃত ৫৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০ জন যাবেন গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। ফাইনালে জাতীয় পর্যায়ের বিচারকরা উপস্থিত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন, ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, ‘জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভা রয়েছে, যারা সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পান না। এজন্য জেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’