আনোয়ারায় লাইসেন্স বিহীন দুই বেকারিতে অভিযানে লাখ টাকা জরিমানা
আনোয়ারা উপজেলার বৈরাগ ও কালাবিবি দীঘিতে দুইটি বেকারীতে খাবারের মান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (২১) জানুয়ারি বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হুছাইন মুহাম্মদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার কালাবিবির দীঘি নিউ ঢাকা বেকারী ও বৈরাগে আর. রহমান নামক দুইটি বেকারীকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএসটিআই এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট এর কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী