কুষ্টিয়ার পোড়াদহে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক
কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে স্টেশনের নকশীকাঁথা ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) ভোর পৌনে চারটার দিকে পোড়াদহ জংশন ৩নং প্লাটফর্ম থেকে আটক করা হয়েছে। আটককৃত করিম বেপারী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।
জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে নকশীকাঁথা নামক একটি ট্রেন থেকে করিম বেপারীর বকাছ থেকে ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে রাতেই এসআই ইদ্রিস ও এএস আই মুরাদ আলী সঙ্গীয় ফোর্সসহ নকশী কাঁথা মেইলে টিজি ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি পার্টি ডিউটি করা অভিযান পরিচালনার সময়ে করিম বেপারীকে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশী সময়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
পরবর্তীতে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা