ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

"সিআইডি" হওয়ার স্বপ্ন দেখছে রায়গঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী সবুজ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ২:১১

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাত দিয়ে হেঁটে চলা স্কুল শিক্ষার্থী সবুজ দেখেন "সিআইডি" হওয়ার স্বপ্ন। 

জন্ম থেকেই প্রতিবন্ধী সে। নেই একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছে। পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ কুমার মাহাতো।

রায়গঞ্জ উপজেলার উটরা হাজীপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সবুজ কুমার মাহাতো। পা-বিহীন অবস্থায় জন্ম নিলেও ছোট বেলা থেকেই তার স্বপ্ন, লেখাপড়া শেষ করে একদিন সে নিজের পায়ে দাঁড়াবে। স্বাভাবিক মানুষের মতো পা না থাকায় পায়ের চাপটা নিতে হয়েছে কোমল হাতে। গোটা শরীরের ভর তার হাতের তালুতে। তবুও থেমে নেই তার পথচলা।

জীবনের এ গল্পটি রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজীপুর গ্রামের সবুজ কুমার মাহাতোর। ক্ষিরিতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শেণিতে পড়ে সে। বাড়ি থেকে কোমরে ভর করে হাতে হেঁটে মাটির রাস্তা পেরিয়ে বাকিটা ভ্যানে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় সবুজ। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণে তাকে প্রেরণা যোগায় সহপাঠী ও শিক্ষকরা। ছোট বেলা থেকে প্রতিদিনের কাজকর্ম আর পড়ালেখায় বাবা-মা তার সহযোগী। তবুও সব বাধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সবুজ।

সবুজ জানান, আমার মতো প্রতিবন্ধীদের অনেক অবহেলার শিকার হতে হয়। আমি চাই প্রতিবন্ধীদের যেন কেউ অবহেলা না করে। অতি দরিদ্র এ শারীরিক প্রতিবন্ধীর শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সবুজ কুমার মাহাতোর লেখাপড়া যেন চালিয়ে যেতে পারে এজন্য সার্বিক সহযোগিতা করা হবে। তবে সবুজের পাশে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬