অভয়নগরে সাংবাদিকদের সাথে নবাগত স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের নানা বিষয়ে আলোচনা হয়। এসময় হাসপাতাল অভ্যন্তরে দালালদের দৌরত্ম, টেষ্ট বানিজ্য, ওষুধ কম্পানির প্রতিনিধিদের ডাক্তারের চেম্বারে অনুপ্রবেশ, ভবনের বেহালদশা ও ডাক্তার কর্তৃক রোগীদের সাথে অসাদাচরণের বিষয়ে কর্তৃপক্ষকে যথাযত ব্যবস্থা গ্রহনের আহবান জানান সাংবাদিকরা। জবাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দ্রুত এসকল বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন হূদয়, সদস্য সাকিব জিকো, রাজয় রাব্বি, আশরাফুল আলম লিপু, রনজিত মল্লিক, তাওহীদ হাসান উসামা, মতিন গাজী প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু