চুরির দায়ে গণপিটুনিতে ঠাকুরগাঁওয়ে এক যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ইসলাম (৩৫) পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গোগর পটুয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সকালে যাদুরানি বাজারে মোটরসাইকেল চুরির সময় রুবেলকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তার হাত দুটি রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে গাছ থেকে নামিয়ে ফেলা হয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল সকালের সময়কে জানান, মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে রুবেলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এদিকে ওসি আরো জানান, রুবেল ইসলামের নামে চুরির দুইটি মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি