ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে গণধর্ষণের ঘটনায় আটক ২


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ১:১৪

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা রাস্তা থেকে দুই তরুণী তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে খোকন স'মিলের একটি কক্ষে ৪ ঘন্টা দলবদ্ধ ধর্ষণ করেন।এঘটনায় এক তরুণী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ধর্ষণের মামলা দায়ের করলে মামলার এজহার ভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মামলার ১ নং আসামী গান্দাচী গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (২৬), ও তদন্তে সম্পৃক্ত আসামী হেসিয়ারা গ্রামের মৃত: ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার(৩৫)।

মামলার তদন্ত কর্মকর্তা ও নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, চট্টগ্রাম নগরীর এ কে খান এলাকা থেকে ২০ জানুয়ারী সন্ধ্যায় শহীদুল ইসলাম শহীদ ও ২১ জানুয়ারী দিবাগত রাত ৩ টায় আবুল বাশারকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারী উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা নামক স্হানে রাস্তা থেকে দুই তরুণী তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে খোকন স'মিলের একটি কক্ষে দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ১৪ জানুয়ারী এক তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নাঙ্গলকোট থানার ওসি আরও বলেন, মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহৃত রয়েছে। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪