ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ১:৫৭

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে দুদক কর্মকর্তা মো. রাসেল রনি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত অন্য দুজন হলেন পৌরসভার সাবেক সচিব হেলাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক এসএম শাহিন।

মামলার বিবরণ অনুযায়ী, পটুয়াখালী পৌরসভার বিভিন্ন খাতের ভ্যাট ও ট্যাক্সের ৪৪ লক্ষ ৮৩ হাজার ৭২৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পাওয়া গেছে।

২০১১-১২, ২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থবছরে মোট ১৯ লক্ষ ৫২ হাজার ৬০৫ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৬ লক্ষ ৪৮ হাজার ৯৯৩ টাকা এবং ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে ১৮ লক্ষ ৮২ হাজার ১২৭ টাকা পৌরসভা তহবিল থেকে উত্তোলনপূর্বক আত্মসাৎ করা হয়।

এ বিষয়ে দুদকের মামলার বাদী জানান, পৌর তহবিল থেকে ভ্যাট ও ট্যাক্স খাতে তোলা অর্থ যথাযথভাবে ব্যবহার না করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে।

আত্মসাতের বিষয়টি প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার