ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নিমগাছি মৎস্য প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ৪:১০

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল। প্রধান আলোচক ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (বাস্তবায়ন শাখা) সরকার আনোয়ারুল কবীর আহমেদ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মৎস কর্মকর্তা শাহীনূর রহমান, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (বাস্তবায়ন শাখা) রবিউল আউয়াল মন্ডল, সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,  রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, 
সাংবাদিক গোলাম মুক্তাদির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফাহিম বিশ্বাস প্রমুখ।

কর্মশালায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুফলভোগি মৎস্যজীবি ও মৎস্য চাষীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের একাংশ  অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন এবং সকল কার্যক্রম সুষ্ঠ ও সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনার মাধ্যমে হাওরের সম্পদ বিশেষ করে মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধিতে সক্রিয় থাকার অনুরোধ জানান প্রধান অতিথি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬