পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিল নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়
জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলের সার্বিক পরিস্থিতি নিয়ে পটুয়াখালীতে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আয়োজক কমিটি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে শহরের ইসলামিক ফাউণ্ডেশন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি এডভোকেট নাজমুল আহসান ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এসময় তারা জানান, আগামী শনিবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে মাহফিল করবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এতে ১০ লাখ মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেব করে ইতোমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণ সহ ১০ টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে নারীদের জন্য লতিফ স্কুল, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ও হাউজিং এস্টেট মাঠ সহ ৩ টি মাঠ। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালী বিমানবন্দর মাঠে।
এছাড়াও বিপুল সংখ্যক লোকের সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠের আশপাশে নির্মাণ করা হয়েছে ১ থেকে দেড় হাজার অস্থায়ী টয়লেট। মত বিনিময় সভায় জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা ও অনলাইনে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, কভারেজ পরিকল্পনা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত