রাণীশংকৈলে ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী রাতোর ইউনিয়ন শাখা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন গত বুধবার (২২ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত বিএনপি'র সকল নেতাকর্মীদের সমর্থনের ভিত্তিতে রাতোর ইউনিয়ন শাখা মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম ও সাংগঠনিক সম্পাদক আজিনুর বেগমকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত দিয়েছেন।
এ উপলক্ষ্যে এদিন ওই ইউনিয়নের ধামের হাট এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতোর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তারুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর নবী, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, রাতোর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমূখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপির নেতাকর্মী ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাতোর ইউনিয়ন যুব দলের সভাপতি কায়েদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি