ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে পৃথক স্থানে দুই নারীর ঝুলন্ত লাশ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৩-১-২০২৫ রাত ১০:১৯

জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক দুটি স্থানে নিজ বাড়ি থেকে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনা দুটি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তিলকপুর ইউনিয়ন ও গোপীনাথপুর ইউনিয়নে ঘটেছে। তিলকপুর ইউনিয়নের ঘটনায় স্ত্রীর লাশ ঘরে রেখে বাহিরে তালা দিয়ে পালিয়েছে স্বামী। এই ঘটনায় পিতার পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। অপর ঘটনায় স্বজনদের দাবী আত্মহত্যা করেছে। 

নিহতরা হলেন, তিলকপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা (২৮) এবং গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা (৬০)। বাবু মিয়ার স্ত্রী আরিফার লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে ও হোসেন আলীর স্ত্রী আনজুয়ারার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিলকপুর পূর্ব বাজারে কাঠ ব্যবসায়ী বাবু মিয়া তার বাড়িতে স্ত্রী আরিফা গলায় ফাঁস দিয়েছে বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এসময় স্থানীয়রা এসে দেখেন বাড়ির মধ্য ঘরের চৌকির উপরে আরিফার দেহ রাখা আছে। কিছুক্ষণ পরে বাড়িতে লোকজনের ভীর হবে বলে কৌশলে সবাইকে বাড়ি থেকে বাহির করে দিয়ে বাহির দরজায় তালা দিয়ে পালিয়ে যায় স্বামী বাবু। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে ইউপি সদস্য ও  স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নেয়।

এ ঘটনায় তিলকপুর ইউনিয়নের ইউপি সদস্য বাদশা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভিতরে দেখি আরিফার লাশ চৌকিতে শুয়ানো আছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরিফার পিতা আব্দুর রাজ্জাক বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই নির্যাতন করা হতো। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে দরজায় তালা দিয়ে বাবু পালিয়ে গেছে। আমি নায্য বিচার চাই।

এদিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে আনজুয়ারা (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় ও পরিবারের দাবী, তিনি দীর্ঘ দিন থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ। 

আনজুয়ারার স্বামী হোসেন আলী বলেন, সন্ধ্যার পর আমি ঔষধ নিতে বাজরে গেলে ফাঁকা বাড়িতে গোয়ালঘরের তালার বর্গায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। আমার স্ত্রীর সাথে কারো কোন ঝামেলা ছিলনা। আমাদের কোন অভিযোগ নেই।গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আনজুয়ারা শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারস্যাহীন ছিলেন। সকলের ধারনা সে আত্মহত্যা করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, দুটি ঘটনায় এখনও আমাদের কেউ অভিযোগ দেয়নি। তিলকপুরের ঘটনায় লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অপর ঘটনায় লাশটি পরিবারের নিকট দিয়ে আসা হয়েছে। অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত