ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে দুটি দোকানের তালা ভেঙে ৩ লাখ টাকা চুরি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুইটি দোকানে প্রায় ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর বাজারের মুদিখানার দোকানের মালিক মো. নওসাদ ও মের্সাস নাফিসা ট্রেডার্স এন্ড বীজ ভান্ডারের মালিক মো. আবু হানিফের দোকানে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোকানের মালিকরা বলেন, আজ জুম্মার দিন দুপুরে আজানের পর নামাজ পড়তে যাওয়ার আগে দোকানের সাটারের তালা লাগিয়ে তারা মসজিদে চলে যান। নামাজ শেষে দোকানে আসে দেখেন দোকানের তালা ভেঙে ক্যাশে রক্ষিত দুই দোকানে প্রায় ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

দোকানের সিসিটিভি ফোটেজে দেখা যায়, দুপুরে নামাজের সময় দোকানের আশপাশে হেলমেট পড়া চারজন ব্যক্তি ঘোরাঘুরি করছিল। নামাজের সময় দোকানের ভেতর থেকে সেই ব্যক্তিরাই টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময়কে  জানান, বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির