ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

রায়গঞ্জে জামায়াতের সমাবেশ ঘিরে প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের প্রচার মিছিল


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:২৮

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন আগামী শনিবার (২৫ জানুয়ারি) সিরাজগঞ্জের রায়গঞ্জে আসছেন। তার এ আগমনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিদিনই চলছে প্রচার মিছিল ও লিফরেট বিতরণ।

দীর্ঘ প্রায় ১৬ বছর পর দলটির শীর্ষ নেতাদের রায়গঞ্জের  নিমগাছী ডিগ্রী কলেজ মাঠে আগমন ও  সমাবেশ সফল করার লক্ষ্যে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। দলটির নেতা-কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

এ দিকে পথ সমাবেশকে সফল করার লক্ষে রায়গঞ্জ ও  তাড়াশ উপজেলা, পৌরসভা, সলঙ্গা থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পৌর সদরে লিফলেট বিতরণ, মাইকিং, পথসভা, আনন্দ মিছিল ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। দীর্ঘদিন পরে দলের শীর্ষ নেতৃবৃন্দের আগমন উপলক্ষে নিমগাছী ডিগ্রী কলেজ মাঠ চত্বরে সমাবেশে প্রায় লক্ষাধিক লোক সমাগম ঘটবে বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দরা।  এ লক্ষে সংগঠনের পক্ষ থেকে সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বাদ আছর উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, সাবেক সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ। 

সমাবেশটির ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনের দোয়া প্রার্থী আবু বক্কার সিদ্দিক (ফিরোজ) বলেন, , “এই সম্মেলনের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে এবং কর্মীদের উদ্দীপনা বৃদ্ধি পাবে। সেই সাথে রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত  উপস্থিততে সমাবেশটি এক জনস্রোতে পরিণত হবে বলে জানান তিনি। সমাবেশ সফল করার লক্ষে মিছিলে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা

রূপগঞ্জে বেড়াতে এসে অপহরণের শিকার কলেজ শিক্ষার্থী

রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

"বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু হলে কমবে দূরত্ব, গতি পাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাণিজ্য"

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

ভূঞাপুরে ডাকাতির চেষ্টা নস্যাৎ: দেশীয় অস্ত্র ও নৌকাসহ ৫ ডাকাতকে পুলিশে দিল জনতা

একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বানঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা, মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিউজ প্রকাশের পরেও বহাল তবিয়তে নওগাঁর ভূমি কর্মকর্তা জিয়া

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার