ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:২৯

এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনে অংশগ্রহন করার জন্য প্রস্তুত বিএনপি।পটুয়াখালীতে বিএনপি নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী একথা বলেন। 

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন দিয়ে জনগনের সরকার উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে বিএনপি। এবিষয়ে সরকারের সাথে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। শুক্রবার দুপুরে নিজ জেলা পটুয়াখালী সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহন করবেন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুষ ভাবে বিজয়ী হবে এবং তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হবেন। এসময় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না মিয়াসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ