ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় নৌকার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৭:৪২

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের প্রার্থী এসএম বাহারুল ইসলামের পক্ষে রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা তিন রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম জিয়াদ আলী, আ'লীগ নেতা খায়রুল আলম, আবুল বাশার সানা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা অ্যাড. আরাফাত হোসেন, উপজেলা শ্রমিক লীগ নেতা আমিরুল ইসলাম, নাজমুস সাদাত মিলন, সাবেক নেতা হুমায়ুন কবির হিরো, জাহিদুল হাসান পান্না, হুমায়ুন কবির, ইউনুস আলী বাবু, বাইজিদ হোসেন, কৃষক লীগ নেতা রেজওয়ানুল করিম খোকন, আমির হোসেন কাজল, ছাত্রলীগ নেতা বেলাল হোসেন বিল্লু, আমিনুর রহমান রাজা, আশিক, সবুজ, আরাফাত সজীব জুবায়ের, নাঈম, রুবেল, ইমরানসহ দলীয় নেতাকর্মীগণ।

মিছিল উপলক্ষে রোববার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়রা সদর ছিল স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের পদচারণায় মুখরিত।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার