ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর কাতিহার পশুর হাটে ৫০ হাজার টাকা জরিমানা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৫-১-২০২৫ রাত ১১:১৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত টোল আদায় করায় দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে হাট ইজারাদার সারওয়ার নূর লিয়নকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান। 

ওই হাটের ইজারাদার দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় না করে অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন। যার গরু প্রতি ২৩০ এর পরিবর্তে ৫০০ এবং ছাগল প্রতি ৯০ এর পরিবর্তে ১৬০ টাকা। হাটে আসা এক বৃদ্ধ আক্ষেপ করে জানান, এরা হাটে কি শুরু করেছে একটা ছাগল কিনে লেখায় বাবদ ১৬০ টাকা নিলো, এটা কি মগের মুল্লুক, প্রশাসন কি করেন? হাটে আসা কয়েকজন গরু ক্রেতা জানান, হাট ইজারাদার সরকারি নিয়মনীতিকে না মেনে নিজের ইচ্ছামতো অতিরিক্ত টোল আদায় করছেন। প্রতি গরু ২৩০ টাকার পরিবর্তে নিচ্ছে ৫০০ টাকা নিচ্ছে। এটা কি করে সম্ভব? ছাত্ররা কি এজন্য দেশটাকে বৈষম্যহীন ও সংস্কারের জন্য জীবন দিয়েছে ! নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, তিন চার মাস পর প্রশাসন এসে নামে মাত্র সামান্য জরিমানা করে যাচ্ছে, পরে আবার যেই লাউ সেই কদু।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, অতিরিক্ত টোল আদায়ের অপরাধে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির