মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর মিলন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সফুরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফুরা বেগম জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের মৃত ইসাহাক আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মোকলেসুর রহমান বলেন, এদিন বিকালে ওই বৃদ্ধা মিলন বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল এসময় হরিপুর থেকে একটি পিকআপ ও মোটরসাইকেল পাশাপাশি রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল, বৃদ্ধা পিকআপটিকে অতিক্রম করতে পারলেও পরে দ্রুতগামী মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হয়ে একটি পা ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মৃতের ছেলে সবির আলী জানান, আমার মা জন্ডিস রোগের চিকিৎসার জন্য গ্রাম্য কবিরাজকে দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরেই তিনি মারা যান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকার কারণে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি