ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শীতার্তদের মাঝে তুরাগ মধ্য থানা জামায়াতের ১২০০ শত শীতবস্ত্র বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ৩:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার এক শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন ৫-৭ বছরের মধ্যে সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার উদ্যেগে শীতার্তদের মাঝে ১২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  শনিবার বিকাল ৪টায় নলভোগ ঈদগাঁহ মাঠে থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। 

আরো উপস্থিত ছিলেন- থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী এডভোকেট সুরুজ্জামান, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জুলফিকার আলী, মজিবুর রহমান, মাওলানা ওয়ারেস আলী মুরাদ, সাখাওয়াত হোসেন, ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল বারী, আবু তাহের মিয়াজি, ডাক্তার কেরামত আলী, ইন্জিনিয়ার সাকিব শাহরিয়ার, আব্দুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে তুরাগ থানাবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালি করার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ