মুগ্ধতা ছড়াচ্ছে সিংড়া বিএডিসি অফিসের ফুলের বাগান
মুগ্ধতা ছড়াচ্ছে নাটোরের সিংড়া বিএডিসি অফিসের ফুল বাগান অনেকেই শখের বসে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের বাগান করে থাকেন। তবে সরকারি অফিস-আদালতে সুন্দর ফুলের বাগান সচরাচর চোঁখে পড়ে না।
এদিকে সিংড়া বিএডিসি অফিসে প্রবেশ করতেই অফিসের সামনে ও দুপাশে চোখে পড়বে ফুলের বাগান। বসন্তের আগমনে বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। বিএডিসি অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে মুগ্ধতা ছড়াচ্ছে এ ফুল বাগান।
সরেজমিনে দেখা যায়, বাগানটিতে রয়েছে সূর্যমুখি, ইংকাগেন্ধা তিন কালার, কসমস, বাগানবিলাস, রজনীগন্ধা, গন্ধরাজ, বেলি, রঙগন, মিনি টগর, বড় টগর, কাটা মেহেদী, ডালিয়া, গাধা, গোলাপসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ।
বিএডিসি অফিস সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন যোগদানের পর থেকেই ফুল বাগান গড়ে তোলার মাধ্যমে অফিসের সৌন্দর্য বৃদ্ধি করেন। ফুল বাগানের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অবসর সময়ে আমাদের প্রকৌশলী তিনি বাগানের তত্ত্বাবধান করেন এবং ফুল গাছগুলোকে পরিচর্যায় ব্যস্ত থাকেন। প্রায় সময় কর্মকর্তা-কর্মচারীরা ফুলের বাগানের এ সৌন্দর্য উপভোগ করে থাকেন।
বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন বলেন, ফুলের বাগান করতে আমার খুবই ভালো লাগে। অফিসের আঙিনার সামনে ও দুপাশে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করে অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করেছি। ফুলের মৌ মৌ গন্ধ সকলের কাছে মুগ্ধতা ছড়াচ্ছে। অফিসে আসা সকল সেবাপ্রার্থীরা ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে পারছে। আমি সময় পেলেই এ ফুল বাগানের পরিচর্যা করে থাকি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান