শীতার্তদের মাঝে উত্তরা পশ্চিম থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক জি এম আসলামের পরিচালনায় এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন ড. শফিকউল্লাহ মাদানী, জাতীয় বিশ্বিবিদ্যালয়ের ডিরেক্টর, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সাহাব উদ্দিন ও ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সেক্রেটারী, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে উত্তরাবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সাথে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে বলেন।
এমএসএম / এমএসএম
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা