ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান,অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ১২:৪৭

পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেটের গেটের সামনে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬ টি দোকান। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে: সম্পূর্ণ পুড়ে যাওয়া  আব্দুর রহিমের একটি বড় মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের লেপ-তোষকের দোকান, আলামিনের ভাতের হোটেল এবং ১টি চায়ের দোকান। এছাড়া মোতালেবের গ্যাস সিলিন্ডারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত আনুমানিক দুইটায়  আগুন লাগার পর তারা নিজেরা নির্বাপণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন লাগার ২০ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান সম্পূর্ণ পুড়ে না যাওয়ায় ও বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পক্ষে খাবার হোটেল মালিক আলামিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটির টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি দোকানী আব্দুর রহিম। তার দোকানে ২০ লাখ টাকার মাল ছিল। আগুনের খবর পেয়ে সে অসুস্থ হয়ে পড়ে।

নিজেদের সহায়সম্বল হারিয়ে দিশেহারা ক্ষুদ্র মাজারি ব্যবসায়ীরা। দ্রুত পুর্নবাসনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, একটা ৫৬ মিনিটে খবর পেয়ে তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে  আনতে সক্ষম হন।" আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা নিরুপন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা

গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ বিতরণ

মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ

রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু