রায়গঞ্জে বিরল প্রজাতির ‘গন্ধ গোকুল’ উদ্ধার
সিরাজগঞ্জে রায়গঞ্জে ‘গন্ধ গোকুল’ উদ্ধার করেছে স্বাধীন জীবন নামে একটি সামাজিক সংগঠন। বিরল প্রজাতির এই প্রাণীটি বর্তমানে সংগঠনটির তত্ত্বাবধানেই রয়েছে। স্থানীয় ভাষায় এটাকে খাটাশ বলা হয়।
সোমবার সন্ধায় উপজেলার ধুবিল ইউনিয়নের হারণী এলাকা থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে লোকালয়ে বের হলে কুকুরের হামলার কবলে পড়ে গন্ধ গোকুলটি। গ্রামের এক সুহৃদ ব্যক্তি তাকে উদ্ধার করেন। সেখানে উৎসুক জনতার ভিড় জমে। অনেকেই আহত প্রাণীটিকে হিংস্র ভেবে মেরে ফেলার প্রস্ততি নেয়। জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ কাজে স্বেচ্ছায় নিয়োজিত বেসরকারি সংগঠন স্বাধীনজীবন এর সদস্য মো. ফুয়াদ ফয়সাল সবাইকে শান্ত করে কোন ভাবেই এই পরিবেশবান্ধব বন্যপ্রাণী মারা যাবে না বলে সচেতন করেন।
পরে গন্ধ গোকুলটিকে স্বাধীনজীবন সংগঠনের হেফাজতে নিয়ে রায়গঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
স্বাধীনজীবন সংগঠনের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম বলেন, জীববৈচিত্র্যর আবাসস্থল বনজঙ্গল, ঝোপঝাড় শেষের দিকে আর সে কারণে তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। আমাদের প্রয়োজনেই প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা দেওয়া অতিব জরুরী। বর্তমানে উপজেলা প্রাণীসম্পদ অফিসারের তত্বাবধানে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকৃত গন্ধ গোকুলটি সুস্থ হলে তাদের নিজ আবাসস্থলে অবমুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে